ছবি : সংগৃহিত
শিক্ষা
ইবি রেজিস্ট্রার

অডিও ভাইরাল, আমার তো বাঁচতে হবে

আদিল সরকার, ইবি : একের পর এক বেরিয়েই আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও। এবার পূর্বের সেসব অডিও ফাঁসের বিষয়ে তার আক্ষেপ করা নিয়ে বেরিয়েছে আরেকটি অডিও।

আরও পড়ুন : পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা

যেখানে ভাইরাল হওয়া অডিও’র কারণে একাধিকভাবে চাপে পড়ার কথা জানাচ্ছিলেন তিনি। সেই সাথে নিজেকে বাঁচাতে বিকল্প কিছু করার কথা বলতে শোনা যায়।

চাঞ্চল্যকর এই অডিও নিয়ে আবারো ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে। এদিকে তার একাধিক অডিওর বিষয়ে এখনো ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, গত রোববার (১৪ মে) ৪ মিনিট ৪২ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয় রেজিস্ট্রারের। যেখানে তার পূর্বে ফাঁস হওয়া অডিও নিয়ে নিজেকে আক্ষেপ করতে শুনা যায়।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

অডিওতে তিনি বলেন, ‘আমার ওই অডিও তো ভাইরাল কইরা দিছে, আমার তো বাঁচতে হবে। তিন-চার জায়গা থেকে রাতে ফোন দিয়েছে। আর সাংবাদিকদের কে বলেছে যে আমি মাইশা আর আসিফের নাম না দিতে বলেছি। আমি বললাম যে আমি বলিনাই এবং আমার সাথে কারো কথা হয়নাই। তোমাকে ভুল ধারণা দিয়েছে। কোনো শালার কাছেই বলিনাই।’

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দীন মো. তারেক ও উপাচার্যের সদ্য অব্যাহতি পাওয়া পিএস আয়ূব আলীকে কথা বলতে শোনা যায়। এদিকে আয়ূবের কথায় উঠে আসে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও।

আরও পড়ুন : একাদশে বঞ্চিতদের রেজিস্ট্রেশন আজ

এর আগে গত ১৪ মার্চ ভাইরাল হওয়া ২ মিনিট ৫০ সেকেন্ডের প্রথম অডিওতে একজন ঠিকাদারের সাথে অর্থ লেনদেন করতে শোনা যায় তাকে। পরবর্তীতে দরকষাকষী নিয়ে আরেকটি ৪৪ সেকেন্ডর অডিও ভাইরাল হয় তার। ১ মে ফাঁস হওয়া সেই অডিওতে রেজিস্ট্রারকে বলতে শোনা যায়, ‘এখন একটা চেক নিয়ে যান। দেওয়ার কথা ছিল ৬ লাখ এখন ৪ লাখ দেন।

অপরদিকে ঠিকাদারকে বলতে শোনা যায়, কুষ্টিয়ার যেকোন জায়গা থেকে নিতে হবে। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি অনেক ইউনিভার্সিটিতে কাজ করেছি। টাকা একবারে নিয়েন।’ ফাঁস হওয়া সকল অডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

এদিকে প্রথম অডিও ফাঁসের পর ক্যাম্পাসে সমালোচনা সৃষ্টি হলে বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কমিটি করার দুই মাস পার হলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারে নি দায়িত্বরতরা।

এবিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাইফুল ইসলাম সময়ের আলোকে জানান, কিছুদিন ক্যাম্পাসের বাহিরে থাকার কারণে প্রতিবেদন জমা দিতে দেরি হয়েছে। কাজ অনেকটা শেষ। সবকিছু ঠিক থাকলে কালকের মধ্যে জমা দিতে পারবো।’

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাদের সবাই বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন : ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দীন মো. তারেক বলেন, ‘আমি এখনো এমন কিছু শুনিনি।’ আর এ ধরণের কথা তো কোনোদিন কোথাও বলেছি বলে মনে হয় না।’ রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এডিটিংয়ের মাধ্যমে এসব ছড়ানো হচ্ছে। বিষয়গুলো বিব্রতকর। যারা এই চেয়ারে (রেজিস্ট্রার) আসতে চায় তারা এসব করছে।’

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে সে আলোকে অবশ্যই ব্যবস্থা নিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা