ছবি : সংগৃহিত
শিক্ষা

মাউশির নির্দেশ উপেক্ষা করে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে।

আরও পড়ুন: কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তাদেরকে স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিলেও রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বুধবার (১৯ জুলাই) দুপুর দেখা গেছে, জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সরকারিকরণের দাবি জানাচ্ছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সরকারিকরণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। কোনও নোটিশে ফিরে যাবেন না। সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাস বহালের দাবিতে মানববন্ধন

এদিকে, দাবি নিয়ে কথা বলতে শিগগিরই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এ বিষয়ে বলেন, শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দু’একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা হতে পারে।

যদিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা ঘোষণা আশা করছি বলেও জানান তিনি।

আরও পড়ুন: অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সূচি পরিবর্তন

অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারিকরণের ঘোষণা দিলে আমরা রাজপথ ছেড়ে দেব। আর দাবি আদায়ে যে কয়দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থেকেছে, সে কয়দিনের ছুটি গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে সমন্বয় করবো।

বিটিএ নেতৃবৃন্দ গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। গত ১৬ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি পালন করছেন তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে তারা অবস্থান নিয়েছেন। ফলে প্রেস ক্লাবের সামনে পল্টন থেকে কদম ফোয়ারাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ৯ নির্দেশনা

দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শিক্ষকদের সড়কের একটি লেন ছেড়ে দিতে বলছেন। বিটিএ নেতারাও সাধারণ শিক্ষকদের সড়কের একটি লেন ছেড়ে দিয়ে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) অবস্থানরত শিক্ষকরা সড়কের দুই লেনে অবস্থান করায় তাদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার পর শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন।

আরও পড়ুন: অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন

শিক্ষকদের দাবি-দাওয়াগুলো নিয়ে তারা যেন শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান উল্লেখ করে অবস্থানরত শিক্ষকরা বলছেন, একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করিয়েও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনে রয়েছে বিস্তর পার্থক্য।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানদের থেকে এক ধাপ নিচে বেতন দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় বলেও জানান তারা।

আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা

বিগত কয়েক বছর যাবত অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা