সংগৃহীত ছবি
শিক্ষা

এসএসসির রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ জানানোর পাশাপাশি পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি মানুষ হত্যা করছে

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ হবে ১২ মার্চ। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন নিতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩ দিন আগে সংগ্রহ করবে।

আরও পড়ুন : ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় পড়ার সুযোগ

এছাড়া আরও বলা হয়, পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার রুটিন

১) বাংলা ১ম পত্র/ সহজ বাংলা ১৫ ফেব্রুয়ারি

২) বাংলা ২য় পত্র/ সহজ বাংলা ২য় পত্র ১৮ ফেব্রুয়ারি

৩) ইংরেজি ১ম পত্র ২০ ফেব্রুয়ারি

৪) ইংরেজি ২য় পত্র ২২ ফেব্রুয়ারি

৫) গণিত ২৫ ফেব্রুয়ারি

৬) ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা ২৭ ফেব্রুয়ারি

৭) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৮ ফেব্রুয়ারি

গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিল শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৯ ফেব্রুয়ারি

৮) পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩ মার্চ

৯) রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ ৫ মার্চ

১০) ভূগোল ও পরিবেশ ৬ মার্চ

১১) জীব বিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি ৭ মার্চ

১২) বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১০ মার্চ

১৩) হিসাব বিজ্ঞান ১১ মার্চ

১৪) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১২ মার্চ

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা