সংগৃহীত ছবি
শিক্ষা

বিসিএসে আবেদন পড়ছে কম

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসে গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় এবং সেই হিসেবে আর মাত্র তিনদিন আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রত্যাশীরা। কিন্তু এবার অন্যান্য বিসিএসের চেয়ে আবেদন জমা পড়ার সংখ্যা তুলনামূলক কম।

আরও পড়ুন : বিকেলে ৬ জেলায় প্রধানমন্ত্রীর জনসভা

পিএসসি সূত্রে জানা যায় , গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। বুধবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত ৪৬তম বিসিএসে আবেদন পড়েছে ১ লাখ ৩৪ হাজার ২৬৩টি। তবে, পিএসসি কর্মকর্তাদের দাবি, এখন পর্যন্ত আবেদন জমার হার কম দেখা গেলেও তা বাড়তে পারে। শেষপর্যন্ত আবেদনকারীর সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে।

প্রনঙ্গত, ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের হিসাবে গত ১০টি বিসিএসের মধ্যে এটি রেকর্ড।

আরও পড়ুন : বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ ও ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে নিয়োগ দেওয়া হয়। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল ১ হাজার ৮১৪টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, ৪৫তম বিসিএসে পদ সংখ্যা ২ হাজার ৩০৯টি।

অপরদিকে, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। আর ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছিল। এছাড়া ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি, ৪৪তম বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬টি এবং ৪৫তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৩ লাখ ১৮ হাজারের কিছু বেশি।

আরও পড়ুন : প্রাইভেটকার কেড়ে নিল ৩ প্রাণ

আর এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চে নিতে চায় পিএসসি। একই সাথে এক বছরের মধ্যে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কর্মপরিকল্পনা সাজিয়েছে সংস্থাটি।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ২১-৩০ বছর। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থী ও স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ২১-৩১ বছর। সাধারণ ও কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২১-৩২ বছর।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা