এ বছরে ‘নৈপুণ্য’ অ্যাপ মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন
শিক্ষা

ষষ্ঠ-নবম শ্রেণির প্রমোশন প্রক্রিয়া শুরুর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : এ বছরে ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঋণ যথাসময়ে ব্যবহারের নির্দেশ

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক চিঠিতে (১২ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ২০২৩ সালের শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন : আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না

এ লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠান প্রধানকে ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা