‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজ নিয়ে ৫ নির্মাতা
বিনোদন

‘বাঘ বন্দি সিংহ বন্দি’ সিরিজ নিয়ে ৫ নির্মাতা

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পাল্টে গেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আর সেই করোনাকাল নিয়ে ৫ নির্মাতার ‘বাঘ বন্দি সিংহ বন্দি’সিরিজ।

করোনাকালে মানুষের জীবনযাত্রা,জীবিকা,সামাজিক অবস্থান,শারীরিক ও মানসিক বিপর্যযের নতুন অভিজ্ঞাগুলো পাঁচটি ভিন্নধর্মী গল্পের মাধ্যমে তুলে ধরতে নির্মিত হয়েছে পাঁচ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’। আর সিরিজের গল্পগুলো পরিচালনা করেছেন পাঁচজন নন্দিত চলচ্চিত্র পরিচালক।

আর গল্পের দৈর্ঘ্য ৩০ মিনিট। নির্মাতারা নিজেদের লেখা গল্প ও চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন। ১ অক্টোবর থেকে সিরিজটি ডিজিটাল বিনোদন প্লাটফর্মে বিনজ্-এ দেখতে পাবেন দর্শক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গল্পগুলোর মধ্যে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘এসো বসে একসাথে খাই’।

করোনা মহামারির এই চ্যালেঞ্জ মোকবিলায় সন্মুখযোদ্ধা ডাক্তারদের বেদনার গল্প নিয়ে অনিমেষ আইচ নির্মাণ করেছেন ‘মুখ আসমান’।

গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন,‘যাত্রী’, নুরুল আলম আতিক নির্মান করেছেন, ‘নিষিদ্ধ বাসর’,
আবু শাহেদ ইমন নির্মাণ করেছেন, ‘আড়াই মন স্বপ্ন’।

নির্মাতারা জানিয়েছেন, প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সময় সামাজিক দূরুত্ব নির্দেশিকা অনুসরণ করা হয়েছে।

সাননিউজ/এফএস/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা