সংগৃহীত ছবি
বিনোদন

মালা বিক্রেতা থেকে বলিউডের নায়িকা

বিনোদন ডেস্ক: ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলা এবার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল মোনালিসা নামের এক নারী। মূলত মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেই যান। ইতোমধ্যে এই নারীকে নিয়ে উত্তাল দেশটির নেটিজেনরা।

আরও পড়ুন: ঘরে বসেই ‘আনকাট’ পুষ্পা টু

দক্ষিণের আল্লু আর্জুনের নায়িকা হওয়ার নাকি সুযোগ পেয়েছেন তিনি। এই জল্পনার মধ্যে এবার নতুন খবর, বলিউডে অভিষেক করতে যাচ্ছে মোনালিসা।

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি সিনে দুনিয়ায় মোনালিসার পা রাখা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার।

সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন বলেও খবর পাওয়া গেছে। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেল, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। তখনই যোগ দেবেন কুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া সোশাল সেনসেশনও।

পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা