বিনোদন

বুবলীর চমক, অন্য রকম জীবন

বিনোদন প্রতিবেদক

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ময়না’ দিয়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত গানটি দিয়ে প্রথমবার একক কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।
গানটি প্রকাশের পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে। বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনেমার গানে নাচা বুবলীর জন্য নতুন কিছু নয়। তবে এই প্রথম এককভাবে একটি অডিওভিত্তিক গানের ভিডিওতে পারফর্ম করলেন তিনি। তাও আবার সিনেমার মতো সেট, আলো, পোশাক আর নাচের সঙ্গে পুরোদস্তুর বড় আয়োজনের মধ্য দিয়ে।


বুবলীর ভাষ্যে, ‘এই গানটা শুনেই আমার ভেতরে নাচার তাগিদটা চলে আসে। মনে হয়েছে, এমন একটি গানে স্টেজ পারফর্ম টাইপের ভিডিও আমারও থাকা উচিত ছিল। গানটি মুক্তির পর দর্শকদের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমি সত্যিই মুগ্ধ।’
শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা হলেও এ গানে পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছেন। একেবারে নতুন এক রূপে হাজির হয়েছেন তিনি। জীবন বললেন, ‘বুবলীর সঙ্গে এমন একটি পারফরম্যান্সে যুক্ত হয়ে আমি ভীষণ আনন্দিত। গানটিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শকদের রেসপন্স দেখে মনে হচ্ছে, আমাদের পরিশ্রম সফল হচ্ছে।’


গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী গায়িকা কোনাল। আসিফ ইকবালের লেখা যেসব সিনেমার গানগুলোতে এর আগে কণ্ঠ দিয়েছেন তিনি ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’—সবই ছিল রোমান্টিক ধাঁচের। আর ‘ময়না?’ পার্টি বিট, নাচের তালে তালে গাওয়া এক অন্য রকম সংযোজন। কোনাল বললেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু “ময়না”একেবারে ভিন্ন। গাওয়ার সময়ই টের পেয়েছিলাম, এই গানটা শ্রোতাদের নাড়া দেবে। মুক্তির পর প্রথম দিনেই যে রেসপন্স এসেছে, তাতে মনে হচ্ছে, গানটি অনেক দূর যাবে।’

গানটির কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। অংশু বললেন, ‘আমরা এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গানের মতো বাজেট ও প্রস্তুতিতে এটা বানিয়েছি। পুরো দল খুব পরিশ্রম করেছে। সবার চেষ্টা একসঙ্গে কাজ করেছে বলেই এমন রেসপন্স পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘“লোকাল বাস”, “বিয়াইনসাব”, “গার্লফ্রেন্ডের বিয়া”—গানচিলের যেসব গান দর্শকপ্রিয়তা পেয়েছে, “ময়না” সেই ধারারই নতুন সংযোজন।’


গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল জানালেন, ‘আমরা মূলত বাংলা গানকে নতুন করে গড়তে চাই। “বাংলা অরিজিনালস” প্রজেক্ট সেই উদ্যোগেরই অংশ। “ময়না” দিয়ে সেই যাত্রা শুরু হলো। আমি বিশ্বাস করি, নতুন ঘরানার গান হিসেবে এটা দর্শকশ্রোতার হৃদয় জয় করতে পারবে।’

ভিডিওটি প্রকাশের পর থেকে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে কমেন্ট করেছেন, ‘এটাই বুবলীর বেস্ট পারফরম্যান্স’, ‘জীবনকে চিনতেই পারিনি’, ‘গানটায় আলাদা একটা ভাইব আছে’, ‘বাংলা গানের নতুন ধারা’। সব মিলিয়ে বলা যায়, ‘ময়না’ দিয়ে গানচিল শুধু একটি গান নয়, শুরু করল এক নতুন জার্নি, যেখানে বাংলা মৌলিক গান পাবে নতুন রূপ, নতুন ছন্দ আর নতুন দর্শকপ্রিয়তা। আর এ যাত্রার প্রথম তারকা শবনম বুবলী।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা