বিনোদন

রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি অভিযোগ

বিনোদন ডেস্ক

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের মাধ্যমে কাজের সুযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অভিযোগ জানান নির্মাতা শৌভ রহমান রনি, যিনি এক সময় রেদওয়ান রনির সহকারী ছিলেন। সেই স্মারকলিপিটি এসেছে সমকালের হাতে।

প্রায় ১৫ বছর ধরে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ ও কন্টেন্ট নির্মাতা হিসেবে কাজ করছেন শৌভ রহমান। ২০১১ সালে রেদওয়ান রনির সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই ব্যক্তিগত বিরাগের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে রেদওয়ান রনি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গুরুত্বপূর্ণ পদে থাকায় তার প্রভাব ব্যবহার করে বিভিন্ন প্রকল্প থেকে তাকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন শৌভ।


স্মারকলিপিতে শৌভ রহমান বলেন, প্রথমেই স্পষ্ট করে জানাতে চাই প্রথম আলো বা চরকি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। আমার মূল সমস্যা শুরু হয় ২০১১ সালে, যখন আমি রেদওয়ান রনির সহকারী হিসেবে কাজ করতাম। সেই সময় থেকেই তিনি আমার প্রতি একটি সুস্পষ্ট ব্যক্তিগত বিরাগ পোষণ করে আসছেন। বর্তমানে তিনি চরকিতে গুরুত্বপূর্ণ পদে থাকায় সেই প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের প্রভাবিত করে আমার বিরুদ্ধে প্ররোচনা চালিয়ে যাচ্ছেন। ফলে, আমি বিভিন্ন প্রকল্প ও কাজ থেকে অব্যাহতভাবে বঞ্চিত হচ্ছি।’

সম্প্রতি চরকির অফিসে পুরনো ভুল বোঝাবুঝি মেটাতে তিনি তার বাবা এবং স্কুলবন্ধু কাজী মাহমুদুল হাসান শুভকে নিয়ে যান। রেদওয়ান রনি নিজেই তাদের আমন্ত্রণ জানালেও অফিসে পৌঁছে আচরণে নাটকীয় পরিবর্তন ঘটে। প্রায় তিন ঘণ্টা মানসিক চাপে রাখা হয় এবং অশোভন মন্তব্য ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলে জানান শৌভ।

একজন স্বাধীন নির্মাতার পেশাগত জীবনকে প্রভাবশালী ব্যক্তি দ্বারা জিম্মি করে রাখার ঘটনা ব্যক্তিগত বিরোধ নয়, বরং মিডিয়া জগতে ব্যক্তি-ভিত্তিক সিন্ডিকেটের উদাহরণ বলে মনে করেন তিনি।

এ ঘটনায় তিন দফা দাবি জানিয়ে শৌভ রহমান জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ তদন্ত, পেশাগত মর্যাদা ও কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ এবং মিডিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শৌভ বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়ার আগে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন ও ফেসবুক লাইভে বিস্তারিত জানাবো, এরপর হয়তো মামলা করব।’

এদিকে অভিযোগের বিষয়ে রেদওযান রনির সঙ্গে মুঠোফোন ও হোয়াটস অ্যাপে যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা