বিনোদন

হট গানে সাক্ষীর উষ্ণতা ছড়ানো ভিডিও ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক : নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী সাক্ষী মালিক। মডেল হিসাবে বলিউডে ক্যারিয়ার শুরু করলেও ‘বম ডিগি’ গানে তার লাস্যময়ী নাচ জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় তাকে। চরম ‘সেক্সি’ ফিগারে স্বল্প পোশাকে উষ্ণতা বাড়াতে তার জুড়ি মেলা ভার।

কার্তিক আরিয়ান অভিনীত ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির গান ‘বম ডিগি ডিগি’ তে প্রথমবার দেখা গিয়েছিল সাক্ষীকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন সাক্ষী। ইনস্টাগ্রামে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

ইনস্টাগ্রামে প্রায়ই নিত‍্যনতুন ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি। তবে দেশি পোশাকের থেকে মর্ডান পোশাকেই বেশি ফটোশুট করতে দেখা যায় তাকে।

‘বম ডিগি ডিগি’ গানেই চোখে পড়েছিল সাক্ষীর নাচের পারদর্শিতা। বেশ সাবলীলভাবেই যে তিনি নাচতে পারেন তা অনেকেই জানেন। সম্প্রতি একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে টোনি কক্করের একটি হিট হিন্দি গানে নাচতে দেখা গিয়েছে তাকে।

ধূসর রঙের ক্রপ টপ ও কালো প‍্যান্টে উদ্দাম নাচতে দেখা গিয়েছে সাক্ষীকে। দুরন্ত শরীরী মোচড়ে চোখ কপালে উঠেছে নেটজনতার। বলা বাহুল‍্য পোস্ট করার মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

সম্প্রতি দুবাই ভ‍্যাকেশনে গিয়েছিলেন সাক্ষী। বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। এক ছবিতে দেখা যায়, নীল বিকিনিতে সুইমিং পুলের জলে গা ভাসিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড সন্তুল কাঠারা। দুবাইয়ের হোটেলের সুইমিং পুলে নিভৃতে বেশ সময় কাটাচ্ছেন দুজন।

সাক্ষী মালিকের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা