বিনোদন

‘মিস বুবলী’ কোটির তালিকায়

বিনোদন ডেস্ক : ‘কোনালের গাওয়া বীর’ ছবির গান ‘মিস বুবলী এই গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গানটি ইতিমধ্যেই দেখেছেন কোটি দর্শক। মজার বিষয় হলো- কোনালের গাওয়া আর বুবলীর ঠোঁটে ‘পাসওয়ার্ড’ ছবির ‘আগুন লাগাইলো’ ও ‘বীর’র ‘তুমি আমার জীবন’ আগেই কোটি দর্শকদের কাছে পৌঁছেছে। তৃতীয় গান হিসেবে কোটির তালিকায় এবার যুক্ত হলো ‘মিস বুবলী’ গানটি।

কোনালের ভাষ্য, ‘কোটি ভিউ মানে কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের ভালোবাসায় সত্যিই আমি সিক্ত।’ তিনি আরও বলেন, ‘দর্শকদের জন্য গান করি। তারা আন্তরিকতার সঙ্গে গানগুলো গ্রহণ করছেন, এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার।’

এদিকে, ‘মিস বুবলী’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় আর সুর-সংগীত করেন আকাশ সেন। শাকিব খানের এসকে ফিল্মের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি ‘বীর’। শাকিব-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সোহেল খান, নাদিম, কাজী হায়াৎ প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা