বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পাচ্ছে ‘বেলাশুরু'

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন ১৫ নভেম্বর। সেদিন দুপুর সোয়া ১২টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর শোক-যাতনা আজও বিষাদের ছায়া হয়ে আছে।

এরইমধ্যে এলো সুখবরটি। এ কিংবদন্তির জন্মদিন আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘বেলাশুরু’। এটি নির্মাণ করেছেন ‘বেলাশেষে’খ্যাত পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

মূলত ‘বেলাশেষে’ ছবির সিক্যুয়েল ‘বেলাশুরু। এই ছবিটা অনেক আগেই মুক্তি পাবার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া আরো অভিনয় করছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য সহ অনেকেই।

ভারতের জি নিউজ সূত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ছবি মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ২০১৫ সালে মুক্তি পাচ্ছে ‘বেলাশেষে’ সিনেমা। এখানে দীর্ঘদিন পর জুটি বেঁধে সৌমিত্র-স্বাতীলেখা। তাদের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিলো।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

বিশ্বসেরা সামরিক শক্তি গঠনের হুঙ্কার কিম জং উনের

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বাহিনী হ...

দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন গতির প্রত্যাশা

টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং অর্থনৈতিক সহযোগিতাকে নতুন...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা