বিনোদন

মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন হিনা খান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতাদের অন্যতম পছন্দের হলিডে ডেসটিনেশন মালদ্বীপ। সম্প্রতি প্রেমিক রকি জয়েসওয়ালের সঙ্গে ছুটি কাটাতে সেখানে গিয়েছেন টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিনা খান। ছুটি কাটানোর বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোষ্টও করেছেন। সেই ছবিতে বেশ বোল্ড অবতারেই ধরা পরেছেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী।

বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভক্তদের নজর কেড়েছেন হিনা। এবারও তাতে কোনো ভাটা পড়েনি। তার পোষ্ট করা ছবিগুলি ইতোমধ্যেই উত্তাপ বাড়িয়েছে নেট দুনিয়ায়। তার মধ্যে একটি ছবিতে পিঙ্ক রঙের সুইমশুট পরে সমুদ্রের পাড়ে পোজ দিয়ে সমস্ত স্পটলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন।

এছাড়াও সমুদ্রতীরে বেড়ানোর আরো বেশ কিছু ছবিও পোষ্ট করেছেন তিনি। এই সমস্ত ছবিতে তার স্টাইল স্টেমেন্ট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত নাম হিনা খান। সম্প্রতি বেশ কয়েকটি বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। যার মধ্যে রয়েছে হ্যাকেড। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের ছাপ ফেলতে শুরু করেছেন তিনি। কাজ করেছেন ড্যামেজ ২, আনলকডঃ দ্য হন্টেড অ্যাপ-এর মত কিছু সিনেমায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার মিউজিক ভিডিও ‘হামকো তুম মিল গয়ে’।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা