বিনোদন

আমির সিরাজীর অবস্থা সংকটাপন্ন

বিনোদন প্রতিবেদক : অভিনেতা আমির সিরাজীর অবস্থা সংকটাপন্ন। তাকে ময়মনসিংহ থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই অভিনেতাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হবে বলে জানা গেছে।

এর আগে গত রোববার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তির পরদিন তার হার্টে সমস্যা ধরা পড়ে। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এই অভিনেতাকে চিকিৎসার জন্য বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকায় আনা হচ্ছে।

আমির সিরাজীর অসুস্থতার খবর নিশ্চিত করেন তার বড় মেয়ে নূরজাহান সিরাজী। এই মুহূর্তে তিনি এই অভিনেতার দেখভাল করছেন।

নূরজাহান ময়মনসিংহ থেকে জানান, দুদিন আগে রাত ৮টার দিকে তার বাবা পান খেয়ে হঠাৎ প্রচণ্ড ঘামতে থাকেন। এরপর তার বুকে ব্যথা শুরু হয়। বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে এই অভিনেতাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি পর সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরও আমির সিরাজীর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হয়।

নূরজাহান সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা গুরুতর। ডাক্তার ঢাকায় পাঠাতে বলেছেন। আমরাও চাচ্ছি ঢাকায় গিয়ে বাবার চিকিৎসা করাতে।’

তিনি জানান, তার বাবা ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশকিছু সমস্যায় ভুগছিলেন। ঢাকায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তার চিকিৎসা শুরু হবে। তার বাবা এই মুহূর্তে কথা বলতে পারছেন না। কথা বলতে চাইলে জড়িয়ে যাচ্ছে।

আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’।

আমির সিরাজীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। ছবিটি ১৯৮৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পায়। প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

এই অভিনেতা ১৯৯১ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। তিনি চেয়েছিলেন সিনেমার পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করবেন। কিন্তু চলচ্চিত্রের ব্যস্ততায় নাটকে তার খুব বেশি অভিনয় করা হয়ে ওঠেনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা