বিনোদন

অপু বিশ্বাস এবার কাবাডিতে

বিনোদন ডেস্ক: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

২৪ মার্চ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাচন। তবে সেই নির্বাচনে ভোটের লড়াই হচ্ছে না। মাত্র একটি প্যানেল জমা পড়েছে, নির্বাহী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায়।

৯ বছর পর কাবাডি ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছিল। তবে কার্যনির্বাহী কমিটির কোনো পদেই একাধিক নাম জমা না পড়ায় নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।

২৫ সদস্যের কমিটিতে অপু বিশ্বাসই একমাত্র নারী। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই তিনি। কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন।

একক যে প্যানেল জমা পড়েছে, সেখানে সদস্য হিসেবে আছে সময়ের আলোচিত এই নায়িকার নাম। নির্বাচনে অংশ নিতে হলে ভোটার (কাউন্সিলর) হওয়া বাধ্যতামূলক। অপু বিশ্বাস কাউন্সিলর হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। জাতীয় ক্রীড়া পরিষদের ৫ কাউন্সিলরের মধ্যে আছেন অপু বিশ্বাস।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা