বিনোদন

টিকা নিলেন মালাইকা

বিনোদন ডেস্ক : মালাইকা আরোরা করোনাভাইরাসের টিকা নিলেন। শুক্রবার (২ এপ্রিল) প্রথম ডোজ টিকা নিয়েছেন এই বলিউড মডেল-অভিনেত্রী।

মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে টিকা নিয়েছেন মালাইকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার টিকা নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন। পাশাপাশি ফ্রন্টলাইনার করোনা যোদ্ধাদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে করোনা আক্রান্ত হন মালাইকা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আজ আমি করোনা টেস্টে পজিটিভ হয়েছি। তবে আপনাদের বলে রাখি, আমি ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নেই। তবে প্রয়োজনীয় নীতিমালা মেনে চিকিৎসক ও কর্তৃপক্ষের নির্দেশ মতে বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। সবাইকে স্থির ও নিরাপদ থাকার অনুরোধ করছি। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন মালাইকা। প্রায় দুই সপ্তাহ পর করোনামুক্ত হন এই অভিনেত্রী।

‘মুন্নি বদনাম’ আইটেম গানখ্যাত মালাইকার বয়স ৪৭। তবে এখনো নিজেকে ফিট রেখেছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা