বিনোদন

মন্দিরার বয়সের কাছে পাত্তা পায় না তার সৌন্দর্য

বিনোদন ডেস্ক: মন্দিরা বেদী একাধারে একজন অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার ও উপস্থাপিকা। ভারতে জাতীয় টেলিভিশনে ‘শান্তি’ শিরোনামে সিরিয়ালের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু এই তারকার। এরপর ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু তার।

১৫ এপ্রিল (বৃহস্পতিবার) মান্দিরা বেদী ৫০ বছরে পা রাখলেন। তবে বয়স যত বাড়ছে তার সৌন্দর্য্যও বাড়ছে। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন তিনি। সেখানে তার প্রতি ভালো লাগার কথাগুলো প্রকাশ করেন ভক্তরা।

মন্দিরা বেদী নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন। সামাজিক মাধ্যমে নিয়মিত সেই ছবি ও ভিডিও পোস্ট করেন পঞ্চাশ ছুঁই ছুঁই এই তারকা। জন্মদিনে ভক্তরা তাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রিয় তারকাকে এভাবেই সবসময় দেখতে চান।

শাড়ি বা ওয়েস্টার্ন পোশাক, সব ভাবেই সুন্দরী ও আবেদনময়ী মন্দিরা। অভিনয়ের পাশাপাশি তাকে লাইভ ক্রিকেট ম্যাচে সঞ্চালিকা হিসেবেও দেখা গেছে। সেখানে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও মন্দিরা ক্রিকেটের ছোটখাটো বিশ্লেষণ নিয়ে সাবলীল দক্ষতায় আলোচনা করে সকলকে একেবারে মুগ্ধ করে দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘শান্তি’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান মন্দিরা বেদী। এর মধ্য দিয়ে ভারতের নারী কেন্দ্রিক সিরিয়ালের ভিত তৈরি হয়। যেখানে মন্দিরার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এছাড়াও তিনি ‘আহট’, ‘ঔরত’, ‘ঘর জামাই’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি’সহ অনেক সিরিয়ালে অভিনয় করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা