বিনোদন

আমি চাই না তুমি এসো…

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন তৃণমূল সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। সুন্দরী এই অভিনেত্রীকে নিয়ে প্রকাশিত খবরটির কোন প্রতিবাদও করেননি তিনি।গত শুক্রবার থেকে এমন খবরটি কলকাতার আঞ্চলিক, জাতীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছে। বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন বলেছেন, নুসরাতের মা হওয়ার খবরে স্বাগত।

কিন্তু নুসরাত-নিখিলের ডিভোর্স হওয়াটাই বাঞ্ছনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকেরা তসলিমা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে সরব হলেও অনেকেই মনে করছেন, নুসরাতের এবার ডিভোর্স করা উচিত। ঠিক এই অবস্থায় নুসরাতের ইন্সটাগ্রামে একটি পোস্ট নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে। পোস্টটিতে নুসরাত হলিউডের বিখ্যাত ছবি দা টুইলাইট সাগার একটি দৃশ্যকে তুলে ধরেছেন। যেখানে নায়ক রবার্ট প্যাটিনসন বলছেন- আমি চাই না তুমি এসো। নায়িকা ক্রিস্টেন্স স্টুয়ার্ট তার জবাবে বলছেন, তুমি চাও না আমি আসি? রবার্ট জবাব দিচ্ছেন-না।

প্রশ্ন হচ্ছে- নুসরাত তার ইন্সটাগ্রামে হঠাৎ এই পোস্ট কেন দিলেন? অনেকেই মনে করছেন- এটা নিছক প্রেমের অভিব্যক্তি, আর কিছু নয়। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকছেন। এরপর আর বিভ্রান্তির কি থাকতে পারে? খুঁতখুঁতে মন কিন্তু নুসরাতের কথায় অন্য ইঙ্গিতও দেখছে। সময়ই কাটাতে পারে একমাত্র এই বিভ্রান্তি।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা