বিনোদন

সুদ-ঘুষখোরদের হারামজাদা বললেন আসিফ

বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ বলা হয় আসিফ আকবরকে। শূন্য দশকে দেশের অডিও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। এখন সেই একচেটিয়া দাপট না থাকলেও সংগীতে নিয়মিত আছেন। মাঝেমধ্যেই নতুন গান উপহার দেন।

তবে গানের পাশাপাশি আসিফ সক্রিয় সোশ্যাল মিডিয়াতেও। বিভিন্ন সময়ে ব্যক্তিগত ও জাতীয় ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করে থাকেন। সম্প্রতি দেশের বিনোদন জগত নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক চলছে। সেটাকে কেন্দ্র করে নেটিজেনরা তুলোধুনা করছেন তারকাদের।

এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন আসিফ আকবর। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাইকে। আমরা যারা শোবিজে কাজ করি, কারো কারো হিসাবে তারা সবাই দোজখে আগুন ধরানোর এক নম্বর লাকরি। আমাদের সমস্ত পাপের শাস্তি দুনিয়াতে আর আখেরাতে একই মাত্রার কিনা জানি না। সিনেমা, নাটক, গানসহ সমস্ত শৈল্পিক চর্চাকে আজকাল ঘৃনার চোখে দেখা হয়। অত্যাচারী লুটেরা ক্ষমতার অপব্যবহারকারী সুদ ঘুষ খোর হারামজাদারা হয় রাষ্ট্রের এলিট সিটিজেন। মাঝে মাঝে প্রশ্ন জাগে- আপনাদের ঘৃণাভরা মনে আমাদের অস্তিত্ব কীভাবে কাজ করে! আমি গান গেয়েছি পাপ করেছি, আমার শাস্তি দুনিয়ায় অভিশপ্ত হয়ে বেঁচে থাকা।’

তিনি লিখেছেন, ‘আপনাদের কেউ কেউ গান শুনবেন, আর ব্র্যাকেটে জাহান্নামের ভয় দেখাবেন! এ কেমন বৈপরীত্য! রঙিন দুনিয়া আপনার দৃষ্টি আকর্ষন করেছে। আপনিও মজা পাচ্ছেন, ফাঁকে ফাঁকে রঙিন দুনিয়ার সঙ্গ পেতে টাকা ঢালছেন নিজের যেকোনো পন্থায় উপার্জনের গরমে। সুযোগের অভাবে ভদ্রলোক হয়ে থাকা সমস্ত পাপীর রেকর্ড আল্লাহর কাছে অবশ্যই আছে। শোবিজ এতো ঘৃণার জায়গা হলে ব্যান্ড করে দেয়া হোক দেশের প্রচলিত সিলেবাস থেকে। আমি পুরুষ হিসেবে নিজেই সুযোগ সন্ধানী অপরাধী। আমাকে ধরতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রমাণের অভাব নেই। যারা ধরবেন তাদের চলাচল তো আমাদের সাথেই!’

শোবিজের কথিত অপরাধীদের পেছনে মূল হোতা অন্য কেউ- এমন দাবি করে আসিফ লিখেছেন, ‘এই নগরে রাতের অন্ধকার জগতে পোশাকে পোশাকে কোন পার্থক্য হয় না। ক্ষমতা যার কাছে তিনি সাধু, বাকি ধৃতরা সব অপরাধী, অথচ সবাই সবাইকে চেনে। হঠাৎ করে ধরা পড়া অপরাধীরা নিজে নিজে তৈরী হয়নি। তাদের পেছনে কেউ ছিল যারা রাষ্ট্রের প্রভাবশালী। আজকাল বেশী কথা বলতে চাই না, এখন ভয় লাগে। সব কথা বলাও ঠিক না। শোবিজের নাম ভাঙিয়ে খুব মজা হচ্ছে সুপার সিভিলাইজড সোসাইটিতে। রঙিন দুনিয়া সবসময় রঙিন থেকে রঙিনতম হতেই থাকবে। ফেঁসে যাবে উচ্চাভিলাষী কেউ কেউ। তাদের পেছনের পৃষ্ঠপোষকতাকারী গডফাদার নামের শুয়োরগুলো এলিট থেকে যাবে। পাবলিক হাসবে, মজা নেবে শোবিজের জোকারদের নিয়ে। তারা ভুলে যায় নিজের পরিবারেও এমন অভিশপ্ত কারো জন্ম হতে পারে।’

সবশেষে আসিফ লিখেছেন, ‘খারাপ আমিও, সবসময়ের জন্যই খারাপ। আমার রুটি-রিজিকের মালিক মহান আল্লাহ, নইলে এই পাপাচারক্লিষ্ট গান গাওয়া আমার পেশা কেন হবে! খুব বেশি খারাপ লাগলে বাংলাদেশের শোবিজ বয়কট করে আন্তর্জাতিক মাত্রার বিনোদন নিন। শোবিজে অনেক খারাপ মানুষের ভিড়ে একজন সৈয়দ আবদুল হাদী এবং ফেরদৌসী রহমান আন্টির মতো লিভিং লিজেন্ডরাও এখনো সভ্যতার উপমা হয়ে জীবিত আছেন এই বঙ্গদেশে। নিজেও সভ্য হউন, আর আমরা অসভ্যরা আপনার মত সভ্যদের মঙ্গল কামনা করি সবসময়।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা