বিনোদন

দেশে ফিরেছেন বেজবাবা

বিনোদন ডেস্ক : দেশে ফিরেছেন বেজবাবা সুমন। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে ৬ আগস্ট দেশে ফেরেন তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

স্ট্যাটাসে লিখেছেন, ‘অবশেষে ৫ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় ধরে আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যাথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি।’

অনেকটা সুস্থ হলেও পুরোপুরি শঙ্কা কাটেনি বেজবাবার। কারণ তার স্পাইনের সার্জারি করানো লাগবে। তবে সেটা আগামী এক বছরের মধ্যে হলেও চলবে। এ বিষয়ে সুমন লিখেছেন, ‘আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য।’

চলমান করোনাভাইরাসের থাবা থেকে সুরক্ষিত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘পুরো পৃথিবী এখন একটা খারাপ সময় দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন ভ্যাক্সিনটা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা