বিনোদন

পুলিশি অ্যাকশন থ্রিলার ছবিতে সিয়াম-পূজা

বিনোদন ডেস্ক: তরুণ চিত্র নায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় নায়িকা পূজা চেরি পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৭ই জানুয়ারি। সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার ছবিটির ট্রেলার গত শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে উন্মুক্ত আয়োজনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।

জানা গেছে, ছবিতে মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সিয়াম আহমেদকে। আর পূজা একজন গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। সিয়াম ও পূজা ছাড়াও তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

এছাড়া ছবিটির সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন। সিনেমাটিতে বলিউডে এ প্রজন্মের সবচেয়ে চাহিদা সম্পন্ন দুই কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুছল প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় প্লেব্যাক করেছেন। আর শান সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

এম রাহিমের পরিচালনায় সিনেমার কাহিনী লিখেছেন আজাদ খান। শান সিনেমায় ট্রেলারে ভিন্ন লুকে দেখা গেছে পূজাকে। এতে ‌‘ও দয়াল’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান।

সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, ‘করোনা পরবর্তী সেসব সিনেমা কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি সিনেমা। ’

অন্যদিকে, পূজা চেরি বলেন, সিনেমার ট্রেলার প্রকাশের পর অনেক মানুষের শুভেচ্ছা পাচ্ছি। তাদের মুগ্ধতার কথা আমাকে অনুপ্রাণিত করেছে। সিয়াম ভাইয়ের সঙ্গে এটা আমার তৃতীয় সিনেমা। আগের ২টি সিনেমা দর্শক পছন্দ করেছে। শান সিনেমাটাও পছন্দ করবে বলে বিশ্বাস করি। আমিও সিনেমাটা দেখার অপেক্ষায় আছি।

প্রসঙ্গত, বাংলাদেশের সিনেমায় নতুন প্রজন্মের কাছে এখন পরিচিত মুখ অভিনেতা সিয়াম আহমেদ। মডেলিংটা শুরু হয় হঠাৎ করেই। ব্যারিস্টারি পড়েছেন কিন্তু ব্যারিস্টার নয় অভিনেতা হিসেবেই নিজেকে সামনে এগিয়ে নিতে চান তিনি। মডেলিংয়ের পর ছোট পর্দা আর এরপর সিনেমায় তার সফল পদার্পন - প্রান্তিক মানুষের ভালোবাসায় তিনি সিনেমাতেই বেশি কাজ করতে চান। ফাগুন হাওয়ায়, পোড়ামন-২, দহন সহ বেশ কয়েকটি সিনেমা জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, পূজা চেরী ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ , সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল পড়াশুনা করেছেন। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পূজা চেরীর মুক্তিপ্রাপ্ত ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দর্শক প্রিয় হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা