বিনোদন

আপিল বোর্ড মৃত: ক্ষিপ্ত জায়েদ খান

বিনোদন ডেস্ক: এবার ক্ষিপ্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী জায়েদ খান। তিনি উল্টো আইনি নোটিশ পাঠিয়েছেন আপিল বোর্ড ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জায়েদ খান।

তিনি বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ কমিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই।’

জায়েদ খান বলেন, ‘২৯ জানুয়ারি বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে।’

তিনি আরও বলেন, ‘আপিল বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোহান ভাই কীভাবে চিঠি পাঠান? নিয়মবহির্ভূতভাবে বিষয়টি নিয়ে তৎপরতা দেখানোয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, আমাদের সঙ্গে আলাপ না করে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়ায় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে আইনি নোটিশ দিয়েছি।’

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্বাচনী জটিলতা নিরসনের নির্দেশনা দেয়া হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের আপিল বোর্ডকে। তাই শনিবার (৫ ফেব্রুয়ারি) একটি বৈঠক ডেকেছে আপিল বোর্ড। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে জায়েদ খানকেও। এ জন্য দেয়া হয়েছে চিঠি।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন ইলিয়াস কাঞ্চন, আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। টানা তিনবার একই পদে বিজয়ী হয়েছেন জায়েদ। কিন্তু এবার তিনি অনিয়ম করে নির্বাচনে জয়লাভ করেছেন বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের। জায়েদের বিরুদ্ধে কিছু প্রমাণও তিনি সামনে এনেছেন। যদিও জায়েদ খান সেগুলোকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এদিকে, আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকে নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রণালয়ের চিঠিতে চিত্রনায়িকা নিপুণ খুশি

এ বিষয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের অর্ডারটা এভাবে এসেছে, আপনারা ব্যাপারটাকে আমলে নিয়ে আলোচনা করে তাদের উভয়পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আপিল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা