সামান্থা রুথ প্রভু
বিনোদন

চৈতন্য একজন আদর্শ স্বামী

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় দুই জনপ্রিয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত বছরের ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। ২০১০ সালে তেলেগু ছবি ‘ইয়ে মায়া চেসাবে’তে কাজ করতে গিয়ে সামান্থা ও নাগা চৈতন্য একে অপরের প্রেমে পড়েন। ২০১৭ সালের ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় তাঁদের। সেই বিয়ে ইতিহাস। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন।

সামান্থা জানান, চৈতন্যর মতোই সঙ্গীকেই যে তিনি বিয়ে করবেন এটাই স্বাভাবিক। একটি বিশেষ ঘটনার কথা প্রকাশ্যে আনেন সামান্থা।

তিনি জানান, একবার আমেরিকায় গিয়েছিলেন তিনি। তাঁর হাতে একটা টাকাও ছিল না। এমনই অবস্থা মাকে ফোন করতে পারছেন না! এই সময় নাগার ফোন থেকেই তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেন। তাঁর দাবি ছিল মানুষ হিসেবে তার চৈতন্য তাকে সবচেয়ে ভাল চেনেন। যদিও এই ভাল চেনা বিশেষ কাজে আসেনি। তাদের বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে।

আরও পড়ুন: জায়েদকে নিয়ে সিদ্ধান্ত আসছে

সেই সামান্থাই ২০২১ সালের ২ অক্টোবর লিখেছেন, ‘আমাদের সব শুভাকাঙ্ক্ষীর উদ্দেশে বলছি, অনেক আলোচনা ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বামী-স্ত্রী দুজন দুজনের পথ খুঁজে নিয়েছি। আমরা ভাগ্যবান যে এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা আমাদের সম্পর্কের মূল ভিত্তি, আমরা বিশ্বাস করি, সব সময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে। আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ, এ রকম একটা কঠিন সময়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের নিজের মতো থাকার সুযোগ দিন। সহযোগিতার জন্য ধন্যবাদ।

নাগা আর সামান্থার বিচ্ছেদের কারণ হিসেবে সামান্থার শ্বশুরবাড়ির নিষেধ সত্বেও সাহসী দৃশ্যে অভিনয়কে কারণ হিসেবে দেখানো হয়। যদিও সামান্থা সরাসরি এই নিয়ে কথা বলেননি।

কিন্তু ২০১৯ সালে তামিল সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, নাগা চৈতন্য একদম স্বামীর মতো। একজন আদর্শ স্বামীর যা যা গুণ থাকে চৈতন্যর মধ্যে তাই আছে। যখন ওর সঙ্গে আলাপ হয় আমি তখন শূন্য ছিলাম। আমাকে জীবনে সবচেয়ে বেশি ভুল করতে দেখেছে চৈতন্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা