বিনোদন

আত্মহত্যার হুমকি দিলেন নাসরিন

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার অভিনেত্রী নাসরিন। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন। ফেসবুকে কে বা কারা তাকে নিয়ে নানা রকম নোংরা ও কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছে।

এসব কারণে তিনি মানসিক ও সামাজিকভাবে অসম্মানিত ও হেয় প্রতিপন্ন হচ্ছেন। তাই নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী নাসরিনের দাবি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে তাকে নিয়ে কে বা কারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল ও ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘অনেক কষ্ট আর সংগ্রাম করে আমি আজ এই অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না। কারও উপকার ছাড়া কখনই কারও ক্ষতি করার চেষ্টা করিনি।’

কান্না জড়ানো কণ্ঠে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয় তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।’ এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন নাসরিন।

অভিনেত্রীর স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, স্ত্রীর সম্মানহানি এবং মানসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছে উল্লেখ করে ইতিমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় জিডি করেছেন তিনি। যার নম্বর-৫৩৯।

জিডিতে রিয়েল উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি ‘জীবনের গল্প কথা’ নামের ফেসবুক পেজে আমার স্ত্রী নাসরিন আক্তার (৪০), চলচ্চিত্র অভিনেত্রীর বিরুদ্ধে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রচার করছে।

আরও পড়ুন:কমেছে মৃত্যু ও শনাক্ত

যা আমার স্ত্রীর সম্মানহানি করছে এবং মানসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি করছে। যারা/যাদের দিয়ে ওইসব নোংরা কন্টেন্ট নির্মাণ করছে আমরা তাদেরকে কোনদিন দেখি নাই।

আরও পড়ুন:ইউক্রেনকে সামরিক সহায়তা দিবে ইউরোপের ২৭ দেশ

প্রসঙ্গত, নাসরিন (জন্ম ১৩ মে ১৯৭৮) একজন সদ্য বিদায়ী বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। তিনি আইটেম গানে নৃত্যশিল্পী ও পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি ৫০০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের লাভ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা