বিনোদন

মেয়েকে ‘ওভাররেটেড’ বললেন মহেশ!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বাবা মহেশ ভাট একবার সঞ্জয় লীলা বানসালিকে ওভাররেটেড পরিচালক বলেছিলেন।

করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মহেশ। সঙ্গে ছিল তার ভাগ্নে ইমরান হাশমি। অনুষ্ঠানে কথোপকথনের এক পর্যায়ে মহেশ ভাট দাবি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি একজন ওভাররেটেড চলচ্চিত্র নির্মাতা।

আজ সেই পরিচালকের হাত ধরেই তার মেয়ে ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত ও হিট সিনেমাটি পেতে যাচ্ছেন।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার প্রধান চরিত্রে আলিয়া ভাট আছেন। এছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ। আরও আছেন বিজয় রাজ, শান্তনু মহেশ্বরী, হুমা কুরেশি।

আরও পড়ুন: কটাক্ষের শিকার সালমান খান

বলিউডের জাদুকর চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার সিনেমা মানেই ব্লকবাস্টার হিট। সিনেমা দিয়ে পর্দায় জাদু তৈরি করার জন্য বেশ পরিচিত বানসালি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য প্রশংসায় ভাসছেন এই পরিচালক। মুক্তির প্রথম দিনেই ছবিটি ১০ কোটি রুপি ব্যবসা করেছে।

এ সিনেমায় গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। অভিনেত্রীও ভাসছেন নেটিজেনদের প্রশংসায় ভাসছে। তার নতুন রূপ ও অভিনয়ে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

প্রসঙ্গত, মহেশ ভাট (জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯৪৮) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তার কর্মজীবনের শুরুর দিকের দুটি সমাদৃত চলচ্চিত্র হল অর্থ (১৯৮২) ও সারাংশ (১৯৮৪)। এই দুটি কাজের জন্য তিনি যথাক্রমে শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও শ্রেষ্ঠ কাহিনি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। সারাংশ চলচ্চিত্রটি ১৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এটি ভারতের প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য নিবেদন করা হয়েছিল। তার পরিচালিত প্রথম বাণিজ্যিক ধারার চলচ্চিত্র ছিল ১৯৮৬ সালের নাম। তিনি ১৯৮৭ সালে বিশেষ ফিল্মসের ব্যানারে কবজা চলচ্চিত্র দিয়ে তার ভাই মুকেশ ভাটের সাথে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৯০-এর দশক ভাট স্যার (১৯৯৩) চলচ্চিত্র পরিচালনা করে সমাদৃত হন। এছাড়া তার গুমরাহ (১৯৯৩) ও ক্রিমিনাল (১৯৯৪) চলচ্চিত্র দুটি ব্যবসাসফল হয়। ১৯৯৪ সালে তিনি হাম হ্যায় রাহি প্যায়ার কে (১৯৯৩) চলচ্চিত্র পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ জুরি পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে তিনি আত্মজীবনীমূলক জখম চলচ্চিত্র নির্মাণ করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নার্গিস দত্ত পুরস্কার লাভ করেন। তিনি সমকালীন কয়েকটি চলচ্চিত্রও প্রযোজন করেন, সেগুলো হল জিস্‌ম (২০০৩), মার্ডার (২০০৪), ওহ লামহে... (২০০৬)। তিনি তার ভাই মুকেশ ভাটের সাথে চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি বিশেষ ফিল্মসের সহ-মালিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা