পাওলি দাম
বিনোদন

নগ্ন হতে আপত্তি নেই

সান নিউজ ডেস্ক: টালিউডের লাস্যময়ী অভিনেত্রী পাওলি দাম। পোশাক ও চলাফেরায় নিয়ে সব সময় আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: ঢাকা মাতিয়ে গেলেন নার্গিস ফাখরি

সম্প্রতি আনন্দবাজারে দেয়া এক সাক্ষাৎকারে পাওলি বলেন, গল্পের প্রয়োজনে বারবার পুরোপুরি নগ্ন চরিত্র করবেন তিনি। নগ্ন হতেও তার আপত্তি নেই।

তিনি বলেন, যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব। যে কোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সেরকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এসব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই।

১৯৯২ সালের ছবি, ‘ড্যামেজ’। ব্রিটিশ পরিচালক লুই মাল একই শিরোনামের একটি উপন্যাস থেকে গল্পটি নিয়েছিলেন। নগ্নতা, অন্তরঙ্গতা, কামনা, শরীরী সম্পর্ক- এই সব কিছুই যে ভীষণ বাস্তব, তা তিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। এই ধরনের বিভিন্ন ছবি দেখার অভ্যাস ছোট থেকেই তৈরি হয়েছিল পাওলি দামের। খুব অল্প বয়সেই বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে আলাপ তার। চলচ্চিত্রের অর্থ খুঁজে পেয়েছিলেন তিনি। তাই ‘ছত্রাক’-এ অভিনয় করার সময়ে সেই চরিত্রটি তিনি আর পাঁচটি চরিত্রের মতোই দেখেছিলেন। সেভাবেই ‘ছত্রাক’ ছবিতে চরিত্রের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন।

পাওলি জানান, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় নগ্নতা দেখা বা দেখানো নিয়ে কোনো নাক সিঁটকানো ছিল না তার। ‘টাইটানিক’-এর মতো জনপ্রিয় হলিউড ছবিতেও খুব সহজে নগ্নতাকে ফুটিয়ে তোলা হয়েছে। তাই ‘ছত্রাক’-এর একটি অন্তরঙ্গ দৃশ্য মুক্তি পাওয়ার পরে তার নগ্ন হওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে অবাক হয়েছিলেন পাওলি। তিনি ভাবতেই পারেননি যে দর্শক ছবিটি নিয়ে নয়, কেবল তার নগ্ন হওয়া নিয়ে কথা বলবেন!

‘অনেকেই হয়তো ভালবাসেন বিতর্ক। কিন্তু আমি সে রকম নই। বিতর্ক উপভোগ করি না। আমার মতে, সর্ব ক্ষণ খারাপ কথা বলার কী দরকার? ভাল কথাও তো বলতে পারি।’- যোগ করেন পাওলি।

আরও পড়ুন: ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল

২০১১ সালে মুক্তি পেয়েছিল টালিউড সিনেমা ‘ছত্রাক’। ভিমুক্তি জয়সুন্দর পরিচালিত এই সিনেমা প্রদর্শিত হয়েছিল কান ফেস্টিভ্যালেও। বিভিন্ন মহলে প্রশংসা পেলেও তুমুল বিতর্কেও পড়েছিল সিনেমাটি। কারণ এতে পুরোপুরি নগ্ন হয়েছিলেন অভিনেত্রী পাওলি দাম। বাংলা সিনেমার ক্ষেত্রে ওই দৃশ্য ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ।

প্রসঙ্গত, পাওলি দাম একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার শৈশব ও কৈশোর কেটেছে পুরানো কলকাতার বৌবাজার নামক স্থানে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। অভিনয়ে পদার্পণ করেন কৈশোরে। প্রথম দিকে তেমন সাড়া ফেলেননি চলচ্চিত্র শিল্পে। তবে জীবনের এক নতুন মোড় আসে সমরেশ মজুমদারের উপন্যাস কালবেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবীলতার ভুমিকায় অভিনয়ের পর। কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন। এগুলির মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলী দামের অভিনয় উল্লেখযোগ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা