অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা
বিনোদন

যেটা আমায় করতে হবে আমি সেটাই করব

সান নিউজ ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। হইচইয়ের আসন্ন ভারতীয় ওয়েব সিরিজ মণ্টু পাইলট- ২ তে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এর প্রথম পর্বটি প্রকাশ হতেই দুই বাংলার বিনোদন মহলে বিস্তর আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এর দৃশ্য ও গালাগালির জন্য অনেকে আপত্তি তুলে এটি নিষিদ্ধের দাবিও করেছিলেন।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

অবশেষে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই মন্টু পাইলট আবার ফিরছে। সিক্যুয়েলে নতুন গল্প নিয়ে আসছে। এই সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন মিথিলা। এরই মধ্যে ওয়েব সিরিজিটির শুটিং হয়েছে। চলছে মুক্তির অপেক্ষা।

সিরিজে খোলামেলা পোশাক ও চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুলেছেন মিথিলা। জনপ্রিয় অভিনেত্রী বলেন, আমি ঠিক জানি না, তথাকথিত সাহসী কাকে বলে? চরিত্রের খাতিরে যেটা আমায় করতে হবে আমি সেটাই করব। একজন অভিনেতার সেটাই করা উচিত। রাজর্ষি দে-র মায়া ছবিতেও আমাকে যেভাবে দেখা যাবে সেটা যথেষ্ট সাহসী। আমায় এর আগে ওই চরিত্রে, ওই সাজে কেউ দেখেননি। সাহসী মানেই খোলামেলা পোশাক আর চুম্বন দৃশ্যে অভিনয় কিন্তু নয়। আমি অন্তত তেমনটাই মনে করি।

মন্টু পাইলট- ২ তে বহ্নি চরিত্রে ডাক পাওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, গল্প শোনার পরে এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। কারণ, এটা সমাজের এমন একটা অবহেলিত গোষ্ঠীর গল্প যাদের প্রতি মুহূর্তে আমরা সমাজচ্যুত করার চেষ্টা করি এবং অস্বীকার করি। আমরা মানি বা না মানি যৌনকর্মীরা এই সমাজেরই অংশ। প্রতিটি পেশার মানুষের মতোও এঁদেরও অবদান আছে সমাজে।

ওরা না থাকলে সমাজের নারীরা এত নিরাপদে থাকতে পারতেন না। কিন্তু ক’জন এঁদের কথা বলেন? দেবালয় বলছেন। একজন উন্নয়নকর্মী হিসেবে, একজন অভিনেত্রী হয়ে এমন চরিত্র করতে রাজি হব না! যদিও অভিনয়ের আগে সবার মুখে শুনছিলাম, মন্টু পাইলট নাকি প্রচণ্ড বিতর্কিত একটা সিরিজ।

আরও পড়ুন: কাশ্মিরে বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু

প্রসঙ্গত, রাফিয়াত রশিদ মিথিলা (যিনি মিথিলা নামেই বেশি পরিচিত) হলেন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।

২০০৬ খ্রিষ্টাব্দের ৩ আগস্ট তিনি বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি আইরা নামক কন্যাসন্তানের জন্ম দেন। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকেবিয়ে করেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা