জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

দেশের জন্য জ্যাকুলিনের আকুতি

সান নিউজ ডেস্ক: বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বিপর্যস্ত সময় যাচ্ছে। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। অর্থনীতি কার্যত ধ্বসে পড়েছে দেশটির। জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও হতাশা।

আরও পড়ুন: আমার টিপ নিয়ে কোন কথা নয়

এমন ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের সিনেমায় এসে জনপ্রিয়তা পেলেও জ্যাকুলিন মূলত শ্রীলঙ্কান সুন্দরী। কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন।

শ্রীলঙ্কার সংকট নিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো ৷

জ্যাকুলিনের ভাষ্য, ‘সারা বিশ্ব এবং আমার মানুষজনের আর কোনও বিচার প্রয়োজন নেই ৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের সামর্থ্য ও ভাল থাকার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনাও এই দূরত্ব অনেক লাঘব করবে৷’

শ্রীলঙ্কান নাগরিকদের প্রতি জ্যাকুলিনের বক্তব্য, ‘আমি আশা করছি এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে৷ সাধারণ মানুষের জন্য যা শান্তি ও হিতকর পথ, সেই পথেই সমাধান আসবে বলে আমার ধারণা৷ যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অসীম শক্তির জন্য প্রার্থনা করছি৷ সর্বত্র শান্তি আসুক৷’

আরও পড়ুন: ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন পাকিস্তানি আরুজ

প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা