চুম্বন-বিকিনিতে আপত্তি নেই
বিনোদন

চুম্বন-বিকিনিতে আপত্তি নেই!

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু বিবাহবিচ্ছেদের পর নিজেকে আরও সাহসী রূপে হাজির করছেন।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

কাঁপন ধরিয়েছেন দর্শক হৃদয়ে ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে খোলামেলা রূপে নেচে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তাকে এখন সাহসী অবয়বে দেখা যায়।

এবার আরও এক ধাপ এগিয়ে সামান্থা সিনেমার প্রয়োজনে এখন চুম্বন খেতেও রাজি। শুধু তাই নয়, পর্দায় বিকিনি পরেও অভিনয় করতে আপত্তি নেই।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

ইতোপূর্বে বলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন সামান্থা। যেটার নাম ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। সেখানে তার দুর্দান্ত অভিনয় প্রশংসিত হয়।

এরপর থেকেই শোনা যাচ্ছিল, হিন্দি সিনেমায় অভিষেক হতে পারে তার। যদিও সামান্থা নিজে কখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

সামান্থার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়বস্তু পছন্দ হচ্ছে না তার। এজন্যই তিনি এখনো কোনো হিন্দি সিনেমায় যুক্ত হননি।

তিনি আরও বলেন, ভালো প্রজেক্ট পেলে তবেই মুম্বাই ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন তিনি। প্রয়োজনে পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয় করতেও রাজি সামান্থা।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

বলিউডের বড় তারকাদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে সামান্থার। যাতে নিজেক বৃহৎ পরিসরে মেলে ধরতে পারেন।

প্রসঙ্গত, তেলেগু সিনেমার তারকা সামান্থা বিয়ে করেছিলেন সহশিল্পী নাগা চৈতন্যকে। ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। শোনা যায়, সিনেমার পর্দায় সামান্থার খোলামেলা রূপে অভিনয়ের কারণেই তাদের সংসার ভেঙেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা