বিনোদন

চলে গেলেন সংগীতশিল্পী কেকে

বিনোদন ডেস্ক: গাইতে গাইতেই চলে গেলেন বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। মঙ্গলবার (৩১ মে) রাতে সুরের মঞ্চ থেকেই চিরবিদায় নেন এ শিল্পী। বয়স হয়েছিল ৫৪ বছর।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় কেকের। শিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া সর্বত্র। রাতে তার দেহ মর্গে রাখা হয়েছে। বুধবার কেকের দেহের ময়নাতদন্ত হবে। সকালেই শহরে আসার কথা তার স্ত্রী ও ছেলের।

সূত্রের খবর, কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল কেকের। লাইভ শো শেষে কলকাতার একটি বিলাসবহুল হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে পৌঁছানোর পর অনুরাগীরা তার সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। অসুস্থ বোধ করায় তিনি ছবি তোলায় ‘না’ করেন। হোটেলে পড়েও যান বলে খবর পাওয়া গেছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

কেকের মৃত্যুর খবর ফেসবুকে প্রথমে জানান কিশোরপুত্র অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বলিউডের অনেকে।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ছুটে যান সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। কেকের অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ ছুটে যান।

আরও পড়ুন: অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে শিল্পী অনুপম রায়ের ফোন পাই। বলেন যে এ রকম একটা ঘটনা শুনতে পাচ্ছি হাসপাতাল থেকে। আমি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। ওরা বললেন, হ্যাঁ, কেকেকে মৃত অবস্থায় আনা হয়েছে। আমি ছুটে এলাম।

দিল্লিতে ১৯৬৮ সালের ২৩ আগস্ট তার জন্ম। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে। ১৯৯৭ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা