একসাথে সারিকা ও ইমরান 
বিনোদন

একসাথে সারিকা ও ইমরান 

সান নিউজ ডেস্ক : প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন অভিনেত্রী সারিকা ও সংগীতশিল্পী ইমরান। ইমরান মাহমুদুলের গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানে মডেল হয়েছেন সারিকা। কিছুদিন আগে এফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এতে ইমরানের সঙ্গেই দেখা যাবে সারিকাকে।

আরও পড়ুন: সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

লিখেছেন কবির বকুল ও সুর-সংগীতায়োজন করেছেন তাপস। এবার গানটি নতুন করে কণ্ঠে তুললেন ইমরান।

চলতি মাসেই গানটি ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গানটির মূল শিল্পী চন্দন সিনহা বলেন, ‘ইমরান এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। এখন গানটি সে নতুন করে করেছে। আমার কাছে ভালো লেগেছে।’

ইমরান বলেন ‘একদিন চন্দন সিনহা দাদার অনুমতি নিয়েই গানটির একটি নতুন ভার্সন করলাম। ভিডিওতে আমার সঙ্গী হয়েছেন সারিকা। ভিডিও পরিচালনা করেছেন হিরা ভাই। দারুণ একটি কাজ হয়েছে। সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। সব মিলে দারুণ একটি কাজ করেছি।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা