আশনা হাবিব ভাবনা
বিনোদন

গাল মোটা হলে সমস্যা কোথায়?

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করে থাকেন। তিন মাধ্যমেই নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই তারকাকে।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

ভাবনা এবার মুখ খুলেছেন মানুষের দৈহিক গড়ন নিয়ে অন্যদের নাক গলানো নিয়ে। এই অভিনেত্রীর মতে, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।’

মঙ্গলবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন ভাবনা। তিনি লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি, কারণ আশেপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নীচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আর ও কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না।’

আরও পড়ুন: জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার

এই অভিনেত্রীর ভাষ্যে, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না । আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেয়া, এটা আমার অপছন্দ।’

সবশেষ ভাবনা প্রশ্ন রাখেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা