বিনোদন

 করোনা আক্রান্ত বিগ বি, আছেন হাসপাতালে

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭৭ বছর বয়সী বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।

শনিবার (১১ জুলাই) রাতে তিনি নিজেই খবরটি টুইট করে জানান। এদিন সন্ধ্যায় করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

অমিতাভ টুইটে লিখেছেন, ‘আমার কোভিড পজেটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছি। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফলাফল এখনও আসেনি। যারাই গত ১০ দিন আমার খুব কাছাকাছি থেকেছেন, সবাইকে অনুরোধ আপনারা করোনা পরীক্ষা করান।’

এদিকে এমন খবরে বলিউডসহ সোশ্যাল মিডিয়ায় নেমেছে হতাশার ছায়া।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তের দিক থেকে দিল্লির পরেই এখন মুম্বাইয়ের অবস্থান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা