বাবা-ছেলেকে এখনও থাকতে হবে হাসপাতালে!
বিনোদন

পিতা-পুত্রকে এখনও থাকতে হবে হাসপাতালে!

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ ও তার ছেলে অভিষেক বচ্চনকে এখনও থাকতে হবে হাসপাতালে। তবে এখন তারা ভালো রয়েছেন।

গত শনিবারই (১১ জুলাই) বিগ বি ও অভিষেকের করোনা ধরা পড়ে। করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া এবং আরাধ্যাও।

নানাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৭৭ বছরের অমিতাভ বচ্চন এবং ৪৪ বছরের অভিষেক, দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তবে অন্তত সাতদিন তাদের হাসপাতালে থাকতে হতে পারে। আগামী সপ্তাহে তাদের হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেও খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনার কারণে লকডাউনের এই গোটা সময় বাড়িতেই ছিলেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিও শুট করেছিলেন। তবে এমনিতে তার শুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখার্জির ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে। এখানে তার সঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা