ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার অবনতি
বিনোদন

ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রন্ত সাবেক বিশ্বসুন্দরী বলিউড সুপার স্টার ঐশ্বরিয়ার রায়ের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই অবনতি হয়েছে।

চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর শরীরে কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার একমাত্র কন্যা আরাধ্যারও কোভিড-১৯ সংক্রমণ রয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে মুম্বাইয়ে বচ্চনদের বাড়ি জলসায় সেলফ আইসোলেশনে ছিলেন ঐশ্বরিয়া।

ঐশ্বর্য রাই বচ্চনের শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেকও নানাবতী হাসপাতালেই রয়েছেন। গত সপ্তাহে তাদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

ফলে জলসাসহ বচ্চন পরিবারের মালিকানাধীন আরও তিনটি বাংলো বৃহৎ মুম্বাই কর্পোরেশন বা বিএমস সিলগালা করে দেয়।

তবে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন একমাত্র কোভিড-১৯ নেগেটিভ বলে খবরে জানানো হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা