বিনোদন

অবশেষে বার ড্যান্সার পূজা চেরি 

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা। এবার ব্যাংককের বার ড্যান্সার হয়ে ক্যামেরার সামনে আসছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাই-শ্লীলতাহানি

পূজা চেরি জানান, সম্প্রতি ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। নারীপাচারের গল্প নিয়ে নির্মাণাধীন এ সিনেমার শুটিং চলছে ব্যাংককে। সেখানে একজন বার ড্যান্সার ভূমিকায় কাজ করছেন তিনি। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকেন।

‘পরী’ সিনেমায় ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি।

অন্তর্জালজুড়ে ব্যাংকক ভ্রমণের ছবি। অনুসারীরা ভাবছিলেন, হয়তো অবকাশ যাপনে আছেন ঢালিউড সুন্দরী পূজা চেরি। কিন্তু না, ‘পরী’ হয়ে ব্যাংককে গেছেন নায়িকা।

আরও পড়ুন : খুলনায় ১৭ জনের যাবজ্জীবন

নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই ফিল্মে পূজার নায়ক জোভান আহমেদ। সাজু মুনতাসিরের গল্পে এটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্...

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা