৬ মাস পর সিনেমা হল চালু হচ্ছে চীনে 
বিনোদন

চীনে ৬ মাস পর সিনেমা হল চালু

বিনোদন ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির প্রভাবে ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হচ্ছে চীনের সিনেমা হলগুলো।

তবে প্রথম ধাপে কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সিনেমা হলের দরজা খুলে দেয়া হবে। দেশটির অধিকাংশ এলাকাই এখন অনেকটা ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচিত।

গত জানুয়ারি থেকে করোনা প্রভাবে হল বন্ধ থাকায় সিনেমা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন হল চালু করা হলেও মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে হলগুলোতে।

তাছাড়া প্রদর্শনীর সংখ্যা অর্ধেক রাখার নির্দেশনা রয়েছে। দর্শকদের তাপমাত্র মাপা হবে এবং সবাইকে সব সময় মাস্ক পড়ে থাকতে হবে। অনলাইনে টিকিট টাকার সুযোগ থাকলেও অনেক হলেও কোন ধারণের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, চীনের সিনেমা বিশ্ব বাজারে একটি বিশাল দখল করে আছে। ২০১৯ সালে সিনেমার মাধ্যমে চীন ৯.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। তবে এ বছর তাদের আয়ে ব্যাপক ধস নামবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: শিনহুয়া

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা