বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পপি

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উপসর্গ নিয়ে বেশ কয়েক দিন ভোগার পর তিনদিন আগে নমুনা পরীক্ষা করান। সেখানে ফল পজিটিভ পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই নায়িকা।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

গতকাল (২৪ জুলাই) পপির ছোট ভাই জানান, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে আপুর। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।’

প্রায় পাঁচ মাস আগে পপি নিজ এলাকা খুলনায় গিয়েছিলেন। এরপরই বাংলাদেশ করোনা আক্রান্ত হয়। তখন তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ঢাকায় ফিরবেন না। সেখানেই নিরাপদে থাকতে চান। এরমধ্যে নিজের সামর্থ্যের মধ্যে কয়েকবার খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন পপি।

দোয়া চেয়ে পপি জানান, বর্তমানে তিনি বাসাতে আইসোলেশনে আছেন। পরিবারের সদস্যদের থেকে আলাদা আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা