জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

জ্যাকলিনের জামিনের মেয়াদ বাড়ল

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ২০০ কোটি রুপির প্রতারণা মামলা যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: সর্বকালের সেরা ১০ সিনেমা

প্রতারণার মামলায় তার আগাম জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বেড়েছে। ক্যারিয়ারেও কিছুটা ভাটা পড়েছে এ অভিনেত্রীর। তবে সাময়িক স্বস্তি মিলেছে তার।

শনিবার (২২ অক্টোবর) পাতিয়ালা হাউজ কোর্ট তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন। ফলে আদালতে এ মামলার পরবর্তী শুনানি হবে ১০ নভেম্বর।

পাশাপাশি এদিন আদালত ইডিকে নির্দেশ দিয়েছেন- এ সংক্রান্ত মামলার অভিযোগপত্র ও অন্য সব জরুরি তথ্য যেন অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভাইজান

এদিন অভিনেত্রীর জামিনের আবেদনের ওপর শুনানির কথা ছিল আদালতের। আইনজীবী প্রশান্ত পাতিলের সঙ্গে আদালতে যান জ্যাকলিন। তার জামিন আবেদন নিয়ে ইডির জবাব জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।

ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে জ্যাকলিন জানতেন সুকেশ একজন দুর্নীতিবাজ। জেনে বুঝেই এ দুর্নীতিবাজের টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের কাছ থেকে অনেকবার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন।

আরও পড়ুন: ধারাবাহিকে চাঁদনী

জ্যাকলিনকে এ মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ছেড়ে বেরোনোর ওপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

ইডির বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকলিন সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে দামি গাড়ি যেমন রয়েছে, আরও রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া, ৯ লাখের পারশিয়ান বিড়াল।

উপহারের তালিকায় রয়েছে গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনের ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভিতোঁর জুতা, হিরের দুই জোড়া কানের দুল, মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।

জ্যাকলিন ইডিকে জানান, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন সুকেশকে। সব মিলিয়ে এখন পর্যন্ত জ্যাকলিনের ৭ কোটি টাকার ওপরে সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

আরও পড়ুন: এবার মহেশ বাবুর সঙ্গে দীপিকা!

প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা