করোনা থেকে সুস্থ ঐশ্বরিয়া-আরাধ্য
বিনোদন

করোনা থেকে সুস্থ ঐশ্বরিয়া-আরাধ্য

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং তার মেয়ে আরাধ্য প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই দুজনের করোনা রেজাল্ট পজিটিভ আসার পর তারা প্রথম দিকে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

গত ১৭ জুলাই ঐশ্বরিয়া-আরাধ্যাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১০ দিন চিকিৎসা শেষে সোমবার (২৭ জুলাই) মা ও মেয়ের করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। তারা হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন। মা-মেয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।

এই খুশির খবরটি টুইট করে জানিয়েছেন ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা অভিষেক বচ্চন। তিনি লিখেছেন, ‘ক্রমাগত আশির্বাদ ও শুভকামনা জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঐশ্বরিয়া-আরাধ্যার করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। তারা এখন বাড়িতে রয়েছে।’

পাশাপাশি অভিষেক এটাও জানিয়েছেন, তিনি এবং তার বাবা অমিতাভ বচ্চন আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিনিয়র ও জুনিয়র বচ্চন। সেখান থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখছেন বিগ-বি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা