বিনোদন

কাতার বিশ্বকাপে  তারকাদের উম্মাদনা 

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ অতীতের মতোই স্পষ্ট দুটি শিবিরে বিভক্ত। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, আবার কেউ ব্রাজিল। দেশের শোবিজ অঙ্গনেও রয়েছে এই দুই দলের ভক্ত।

আরও পড়ুন: কারাগার” পার্ট ২ আসছে ২২ ডিসেম্বর

গতকাল দুই দলের পৃথক খেলা ছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় বেদনায় নীল হয়েছেন ব্রাজিল সর্মথকগণ। অন্যদিকে নেদারল্যান্ডসকে হাড়িয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছেন আর্জেন্টাইন সর্মথকগণ। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

আসিফ আকবর সবসময়ই ব্রাজিলের ফ্যান। প্রিয় দল ব্রাজিল নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। কিন্ত গতকাল কোয়ার্টার ফাইনালে প্রিয় দল বিদায় নেয়ায় শোকে মুহ্যমান তিনি। গণমাধ্যমে কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না, প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মতামত সাগ্রহে মেনে নেব। বাকিরা মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাস চর্চা করে মন্তব্য করুন। খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ- দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। বি স্পোর্টিং, বি পজিটিভ, বি বাংলাদেশি, বি ব্রাজিলিয়ান। ভালোবাসা অবিরাম।’

অন্যদিকে নন্দিত অভিনেত্রী নূতন আর্জেন্টিনার সর্মথক। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি খাসি কেটে খাওয়ানোর ঘোষণা দেন। আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন: ‘কাল রাতে পেনাল্টি দেখার মতো সাহস বা মানসিক শক্তি আমার ছিলো না, তবে বিশ্বাস ছিলো সকালটা আমার জন্য ভালো সংবাদ বহন করবে। করেছেও। আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে, অন্তত মেসির জন্য পাওয়া উচিত। ভালোবাসা আর্জেন্টিনার প্রতি।’

মুসাফির’খ্যাত চিত্রনায়িকা মারজান জেনিফার ব্রাজিলের কট্টর সর্মথক। অন্যদিকে তার স্বামী চলচ্চিত্র প্রযোজক জুবায়ের আলম আর্জেন্টিনার সর্মথক। ব্রাজিলের পরাজেয়ে কেঁদে ভাসালেন জেনিফার। একটি ভিডিওতে তাকে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে জেনিফার লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল। খুব কষ্ট লাগছে। নেইমারের জন্য বেশি কষ্ট লাগছে। লাভ ইউ নেইমার।’

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিার বিজয়ে তিনি তার ফেসবুকে মেসির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন: ‘সেমিফাইনাল। কেউ বাজে কথা বলবেন না। অনেক কষ্টের বিজয় রে ভাই। বিশ্বকাপ ফুটবল অর্ধেক বেঁচে থাকলো। এরপরে কয়েকটি লাভের ইমোজি দেন এই তারকা।

আরও পড়ুন: তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

হালের ক্রেজ পরীমণি আর্জেন্টনার অন্ধভক্ত। অন্যদিকে তার স্বামী শরীফুল রাজ ব্রাজিলের সর্মথক। গতকাল রাতে ম্যাচ শেষ হওয়ার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন পরী। ওই পোস্টে তিনি লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস। সেই সঙ্গে ভালোবাসার কয়েকটি ইমোজিও জুড়ে দেন তিনি। এর আগে রাজকে ইঙ্গিত দিয়ে পরীমণি বলেছিলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা