অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন

জাতিসংঘ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূতের পদ থেকে সরে দাঁড়ালেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

আরও পড়ুন: শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

শুক্রবার (১৬ ডিসেম্বর) জারি করা একটি যৌথ বিবৃতিতে অ্যাঞ্জেলিনা জোলি এবং সংস্থাটি ঘোষণা করেছে, অভিনেত্রী সংস্থার বিশেষ দূতের ভূমিকা থেকে সরে যাচ্ছেন।

তিনি নিজেকে আরও বিস্তৃতভাবে মানবিক ও মানবাধিকার ইস্যুতে নিযুক্ত করার ইচ্ছা পোষণ করেছেন। ডেইলি মেইল ইউকে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জোলি বলেন, শরণার্থী এবং অন্যান্য বাস্তুচ্যুত লোকদের সহায়তা করার জন্য আমি আগামীতে আমার কার্যক্রম চালিয়ে যাব। আমার ক্ষমতা ও সামর্থ্যের মধ্যে সবকিছুই করব আমি। শরণার্থী এবং স্থানীয় সংস্থাগুলোর সাথে সরাসরি জড়িত হয়ে ভিন্নভাবে কাজ করার সময় এসেছে। আমি আরো বিস্তৃতভাবে কাজ করতে চাই। তাই এখন সময় হয়েছে আমার উপরে অর্পিত এই দায়িত্ব থেকে সরে আসার।

আরও পড়ুন: ‘পরীর মতো বউ’ কেয়া পায়েল!

জোলি ২০০১ সালে জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে কাজ শুরু করেন এবং ২০১২ সালে সংস্থাটির বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। তিনি সংস্থার রাষ্ট্রদূতদের মধ্যে সবচেয়ে উচ্চপদস্ত ছিলেন। তিনি সংস্থাটির হয়ে ৬০টিরও বেশি ফিল্ড মিশন পরিচালনা করেছেন। সম্প্রতি বুর্কিনা ফাসো ভ্রমণ করেছেন অভিনেত্রী৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ইউএনএইচসিআরের সাথে দীর্ঘ এবং সফল সময় পার করার পর অ্যাঞ্জেলিনা জোলির এই সিদ্ধান্তকে সমর্থন করি আমি। এই সংস্থার প্রতি তার অবদান মনে রাখবে জাতিসংঘ।

সম্প্রতি স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ, সন্তানদের দায়িত্ব বণ্টন সহ আর্থিক ও ব্যবসায়িক বিষয়ে মামলায় জড়িয়েছেন জোলি। এই মুহূর্তে আইনি লড়াই চলছে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। দিনে দিনে আরও জটিল হচ্ছে এই তারকা দম্পতির মাঝে চলমান আইনি সমস্যা।

আরও পড়ুন: সেই ক্রোয়েশিয়ান মডেলের প্রতিক্রিয়া

প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ এবং ‘লারা ক্রফ্ট’ ‘টম্ব রাইডার’সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে জোলি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমবার অভিনেতা জনি লি মিলার, দ্বিতীয়বার বিলি বব থর্নটন ও তৃতীয়বার ব্রাড পিটের সাথে। পরবর্তীতে সকলের সাথেই তার বিবাহবিচ্ছেদ ঘটে। জোলি-পিট যুগলের দাম্পত্য সম্পর্ক বিশ্বের গণমাধ্যমগুলোতে বারংবার আলোচিত হয়েছে। তাদের সন্তান-সন্ততির সংখ্যা ছয়; এর মধ্যে রয়েছে নিজেদের তিন সন্তান শিলোহ, নক্স ও ভিভিয়ান এবং বিভিন্ন সময়ে দত্তক নেয়া তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা