মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা (ফাইল ফটো)
বিনোদন

মেকআপ রুমে অভিনেত্রীর আত্মহত্যা!

বিনোদন ডেস্ক : ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন : “বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড

শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই ২০ বছর বয়সি এই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ ‍উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেটের মেকআপ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। অভিনেত্রীর আত্মহত্যার খবরে হতবাক পুরো ইন্ডাস্ট্রি।

জানা যায়, তুনিশা তার সহশিল্পী শিজান মোহাম্মদ খানের মেকআপ রুমে আত্মহত্যা করেন। শুটিংয়ের পর শিজান মেকআপ রুমে যাওয়ার পর দরজা বন্ধ থাকায় বেশ কয়েকবার চিৎকার করে তুনিশাকে ডাকেন।

আরও পড়ুন : চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াচ্ছে

এরপর মেকআপ রুমের দরজা ভেঙে তুনিশাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার কোনো সমস্যা চলছিল কি না, সে বিষয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি। শুটিং সেটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।

বড়পর্দাতেও বহুবার অভিনয় করেছেন তুনিশা শর্মা। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায় ক্যাটরিনা অভিনীত একাধিক সিনেমায় তার চরিত্রের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তুনিশা।

আরও পড়ুন : হাসপাতালে পরীমনি, সাড়া দেয়নি রাজ!

‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে দেখা গেছে তাকে। সালমান খানের ‘দাবাং-থ্রি’ এবং বিদ্যা বালানের ‘কাহানি টু’ সিনেমাতেও তাকে দেখা গেছে।

২০১৫ সালে তুনিশার অভিষেক হিন্দি টেলিভিশনের দুনিয়ায়। ‘মহারানা প্রতাপ’ ধারাবাহিকে চাঁদ কাঁওয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়া ‘চক্রবর্তী অশোক সম্রাট’ ধারাবাহিকে রাজকুমারী অহংকারার চরিত্রেও জনপ্রিয়তা পান তিনি।

আরও পড়ুন : রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুনিশার জনপ্রিয়তা কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১০ লাখের অধিক। তুনিশা প্রায়ই নানা পোস্টের মাধ্যমে ফলোয়ারদের মনোরঞ্জন করতেন।

তুনিশা শর্মা মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা নিজেদের প্যাশন দ্বারা চালিত হয়, তাদের কখনো থামানো যায় না।’

আরও পড়ুন : দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

অথচ অভিনেত্রী তার এমন ইতিবাচক পোস্টের কয়েক ঘণ্টা পরেই নিজের জীবনের চলন্ত চাকা নিজেই থামিয়ে দিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা