শ্রাবন্তী চ্যাটার্জি
বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক বছরে কেবল সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: আমি একজন অভিনেত্রী

বিয়ে, বিচ্ছেদ, সাহসী রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া ইত্যাদি কারণে বারংবার সমালোচনায় জর্জরিত হয়েছেন। একটা সময় ছিলেন সবার পছন্দের তালিকায়। শ্রাবন্তীর মিষ্টি হাসি, উচ্ছ্বল অভিনয়ে মুগ্ধ হতো দর্শক।

এবার মাথায় শোলার মুকুটে নববধূর সাজে ফ্রেমবন্দি হয়েছেন টলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। পরনে লাল বেনারসি, খোপায় গোঁজা গোলাপ। মাথায় টিকলি। কপালে চন্দনের টিপ, গা ভরা গহনা।

ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু স্থিরচিত্র ও ভিডিওতে এমন লুকে দেখা যায় আলোচিত এই অভিনেত্রীকে। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: মাদককাণ্ডে পিয়াসার বিচার শুরু

ব্যক্তিগত জীবন ও পেশাগত কারণে বহুবার বউ সেজেছেন শ্রাবন্তী। এবারো একটি ফ্যাশন হাউজের জন্য এই ব্রাইডাল ফটোশুট করেন তিনি। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনরা বিষয়টিকে ভালোভোবে গ্রহণ করেননি। বরং রীতিমতো কটাক্ষা করেছেন শ্রাবন্তীকে।

শ্রাবন্তী ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়।

আরও পড়ুন: কনের সাজে পূজা!

২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে উঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকে ফিরে চুপচাপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু তার গোপন বিয়ে নিয়ে রচিত হতে থাকে লুকোচুরি গল্প।

তৃতীয় সংসারও ভালোবেসে বাঁধলেও এখন আর একসঙ্গে থাকছেন না রোশান-শ্রাবন্তী। তাও দীর্ঘ দিন কেটে গেছে। বিয়েবিচ্ছেদের মামলাও দায়ের করেছেন শ্রাবন্তী। রোশান এ সংসার টিকিয়ে রাখতে চাইলেও নারাজ শ্রাবন্তী। বলা যায়, এ সংসারও ভেঙে গেছে। বাকি কেবল আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: নতুন রূপে হাজির হলেন ববি!

প্রসঙ্গত, ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। তাদের ১২ বছরের একটি সন্তান রয়েছে। একই বছর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসার এক বছরও টেকেনি। পরে ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারও ছেড়ে এসেছেন অভিনেত্রী! কলকাতার বাংলা ছবিতে অভিনয়ের কল্যাণে শ্রাবন্তী এ দেশের দর্শকের কাছেও খুব পরিচিত এক নাম।

গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। তখনি খবর ছড়িয়েছিল, আবারো নতুন মানুষের সঙ্গে জড়িয়েছেন শ্রাবন্তী। তার সেই চর্চিত চতুর্থ প্রেমিকের নাম এখন সর্বজনবিদিত, অভিরূপ নাগ চৌধুরী। শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে ফিসফাস চললেও এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চাননি তিনি। অবশেষে অভিরূপের সঙ্গে তার সম্পর্কের নানা সমীকরণ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা