ছবি: সংগৃহীত
বিনোদন

‘ডিলিট’-এ  যুক্ত হলেন মৌ

বিনোদন ডেস্ক : সুজন বড়ুয়ার পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘ডিলিট’ নামের একটি সিনেমা। রোমান্টিক সায়েন্স ফিকশন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের নবাগত নায়িকা মৌ খান। বর্তমান সময়ের এই নায়িকা এর আগে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। ডিলিট- এর গল্প মনে ধরায় এবার এই সিনেমায়ও নাম লেখালেন তিনি।

আরও পড়ুন : পথশিশুদের সময় দিলেন পরিমনি

মৌ খান বলেন, ‘ডিলিট’ সিনেমাটির গল্প ভীষণ চমৎকার। সব কিছু জেনেশুনে ভালো লেগেছে। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিশ্বাস কাজটি ভালো হবে।

সিনেমাটির নাম ‘ডিলিট’ রাখা প্রসঙ্গে নির্মাতা সুজন বড়ুয়া বলেন, মানুষের প্রেম-ভালোবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে সিনেমায়। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।

আরও পড়ুন : বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

তিনি জানান, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন।

সিনেমায় মৌয়ের বিপরীতে কে থাকবেন তা এখনো জানা যায়নি। পরিচালক জানান, কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমসারীর কাউকে হয়তো নেয়া হবে। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় ‘ডিলিট’ সিনেমার শুটিং এপ্রিলে শুরু হবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা