ছবি : সংগৃহিত
বিনোদন

অরিজিৎ বাংলা ভাষা ভীষণ ভালোবাসেন

বিনোদন ডেস্ক : সেকাল থেকে একাল বাংলা গানের মেলা বসিয়ে মঞ্চ মাতিয়ে তুললেন বেশরম রং গায়ক অরিজিৎ সিং।

আরও পড়ুন : অল্প বয়সের কারণে ভুল করেছি

অ্যাকোয়াটিকার কনসার্টে বাংলা গানে আসর জমিয়ে গোটা সন্ধ্যা জমজমাট রাখেন গায়ক।

কখনও মান্না দের গান, কখনও বা রূপম ইসলামের সাথে যুগলবন্দি হয়ে একটার পর একটা গানে মঞ্চে আগুন ঝরালেন তিনি।

আরও পড়ুন : সম্পর্ক নিয়ে মুখ খুললেন অহনা

এ অনুষ্ঠানের আগের অরিজিতের ব্যান্ডের গিটারিস্ট জন পল কনসার্টের বিষয়ে খুঁটিনাটি তথ্য জানালেন।

জন জানান, অরিজিতের সাথে কাজ করাটা বরাবরই বিশেষ। তিনি ব্যান্ডের শিল্পীদের স্বাধীনতা দেন যাতে স্টেজে আরও ভালো করে উপস্থাপন করা যায় গানগুলো। তার জন্য সমস্ত শিল্পীই নানা পরিকল্পনা করেন, যাতে নিজেদের স্বাধীন ভাবনা মঞ্চে উপস্থাপন করতে পারেন।

আরও পড়ুন : যার বিয়ের দাওয়াত খেলেন, তাকেই বিয়ে!

জন পল আরও জানান, ‘অরিজিৎ বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসেন। এই কনসার্টের জন্য অরিজিৎ বেশ কিছু বাংলা গান বেছে নিয়েছিলেন। আমার সৌভাগ্য হয় তার সাথে বসে পুরো বিষয়টা ডিজাইন করার। খুব সুন্দর সময় কেটেছে। এমন গানও আমরা গেয়েছি যেগুলো ছোট বেলায় শুনেছি, এখন আর শোনা হয় না। ওর কিছু প্রিয় গানও তালিকায় ছিল।’

আরও পড়ুন : ট্রলের মুখে শাহরুখের স্ত্রী

রূপম ও অরিজিতের যুগলবন্দি গান গাওয়ার সেই কয়েক মিনিট এই কনসার্টের অন্যতম সেরা মুহূর্ত ছিল বলে জানান গিটারিস্ট।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা