করোনাক্রান্ত পরিচালক সোহানুর রহমান সোহান
বিনোদন

করোনাক্রান্ত পরিচালক সোহানুর রহমান সোহান

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী কোভিড-১৯ বা করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন চলচ্চিত্রের গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান। তার স্ত্রীও করোনা পজেটিভ।

বিষয়টি নিশ্চিত করেছে পরিচালক সমিতি ও সোহান পরিবারের একাধিক সদস্য।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই পরিচালক সস্ত্রীক বর্তমানে নিজেদের বাসাতেই আইসোলেশনে আছেন। নিচ্ছেন চিকিৎসা।

নির্মাতা শিবলী সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সি‌নেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। তার এ ছবি দিয়েই সিনেমায় যাত্রা করেন সালমান শাহ ও মৌসুমী। সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হন শাকিব খান। এটি ছিল এই নায়কের মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা