বিনোদন

অনন্ত জলিলের নতুন সিনেমার টিজার

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই জুটির নতুন সিনেমা ‘কিল হিম’।

আরও পড়ুন : ওপারে চলে গেলেন তাহসানের বাবা

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে অ্যাকশন অবতারে দেখা গেছে অনন্ত জলিলকে। এক ঝলক করে দেখা গেছে বর্ষা, মিশা সওদাগর ও রুবেলকেও।

এতোদিন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করলেও, ‘কিল হিম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার মতো নিজস্ব প্রযোজনার বাইরে কোন সিনেমায় অভিনয় করেছেন এ তারকা দম্পতি।

আরও পড়ুন : অপু-সাইমনের ‘লাল শাড়ি’

‘কিল হিম’ সিনেমায় অনন্ত অভিনয় করেছেন কিলার চরিত্রে এবং তার স্ত্রী বর্ষাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ইকবাল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা