সংগৃহীত
বিনোদন
জাতীয় শোক দিবস 

আজ শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা আয়োজনে পালন করবে। ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে শোকের দিনে নানা কর্মসূচির মাধ্যমে আজ দিনটি পালন করবে শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

এসব কর্মসূচির মধ্যে থাকবে, সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। দুপুর ১২টায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। সকাল ১০টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শতাধিক শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্প। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে কেন্দ্র করে শিশুদের অংশগ্রহণে এ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে একাডেমির নামাজ ঘরে দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬.৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পাঠ পর্যালোচনা বিষয়ক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। শোকাবহ আগস্ট মাসজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন: পান্না কায়সার চরিত্রে মিম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলোচক হিসেবে থাকবেন ড.আতিউর রহমান, সাবেক গর্ভনর, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করবেন লিয়াকত আলী লাকী, একাডেমির মহাপরিচালক।

সমবেত নৃত্য পরিবেশন দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনায় রয়েছে ‘দুঃখিনী বাংলা’। একক সংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা বিশ্বাস, মনোরঞ্জন ঘোষাল- ও দরদী নাইয়ারে তুমি কি টুঙ্গীপাড়ায় যাও / হৃদয়ে আমার মুক্তিযুদ্ধ, মনে বাংলা মা,অন্তরে মুজিব আছে চিরঞ্জিব। আবারো সমবেত নৃত্য, পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ- বঙ্গবন্ধুর প্রিয় গান,বঙ্গবন্ধুকে নিয়ে গান।

মাহিদুল ইসলাম মাহি আবৃত্তি করবেন। সরকারি সংগীত কলেজ সমবেত সংগীত পরিবেশন করবে। দুঃখিনী বাংলা জননী বাংলা, মুজিবুর আছে বাংলার ঘরে ঘরে, শোন একটি মুজিবরের থেকে, আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা।

আরও পড়ুন: বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন!

একক সংগীতপরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাহমিদা নবী, সাব্বির জামান। সমবেত নৃত্য পরিবেশন করবে আর্টিস্ট্রি নৃত্যদল, ‘কারাবাস’ নৃত্য পরিচালনা করেছেন অরিফুল ইসলাম অর্নব । সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীবৃন্দ।

একক সংগীত পরিবেশন করবে নন্দিতা/রন্টি দাস, নবীন কিশোর গৌতম রাজিব, রিনা আমিন ও আশরাফ উদাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘বঙ্গমাতা’ পরিবেশন করবে। আবারো সমবেত সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুসংগীত দল, ‘আরেকটাবার শেখ মুজিবের জনম দে না মা, আমি ধন্য হয়েছি আমি পূর্ণ হয়েছি’।

সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সমবেত নৃত্য পরিবেশন করবে প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীবৃন্দ, তুমি বাংলার ধ্রবতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা