বঙ্গবন্ধুর মৃত্যুর সময়ের চশমাটি আমার বাবার দেয়া : ওমর সানী
বিনোদন

বঙ্গবন্ধুর চশমাটি আমার বাবার দেয়া : ওমর সানী

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত মালেক আফসারী। ১৯৮৩ সালে ‘ঘরের বউ’ পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এই করোনাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মালেক আফসারীর উপস্থিতি চোখে পড়ার মতো। নিয়মিত তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে প্রায়শই নিয়ে আসেন দেশের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তার লাইভে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

লাইভের শুরুর দিকে মালেক আফসারী ওমর সানীর কাছে জানতে চান তার শৈশবের কথা। এ সময় ওমর সানী মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে মালেক আফসারীর প্রশংসা করেন।

এ সময় ব্যক্তিগত প্রসঙ্গ টেনে নিজেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে উপস্থাপন করেন। তিনি তার বাবার কথা স্মরণ করে জানান, তিনি চশমার দোকানে চাকরি করতেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে ওমর সানী তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে জানান, জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সময় যে চশমাটা তার চোখে ছিল সেটা আমার বাবার দেয়া ছিল।

উল্লেখ্য, ওমর সানীর বাবার নাম ছিল মো. মজিবর রহমান। সানীর প্রথম ছবি ‘চাঁদের আলো’ মুক্তি পায় ১৯৯৩ সালে। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১৭০টির মতো সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী।

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা